প্রকাশিত: Mon, Apr 17, 2023 11:59 PM
আপডেট: Sat, Jun 13, 2026 11:17 AM

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অদ্রি প্রিয়দর্শিনী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বাসস

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে দলীয় প্রধান হিসেবে সিনিয়র সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়ার জন্যে বাংলাদেশের প্রথম সরকার গঠন উপলক্ষে সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত  হয়। 

আওয়ামী লীগের নেতাকর্মীরা বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব